দামুড়হুদায় সন্ত্রাস, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
দামুড়হুদায় সন্ত্রাস, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা সদর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ, দুর্নীতি বিরোধী ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এসময় তিনি সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের খোঁজখবর নেন। এবং যে বিষয়গুলি ত্রুটিপূর্ণ ছিল, সেগুলো তাৎক্ষণিক সমাধান করে দেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এমন সুন্দর পরিবেশই থাকা উচিত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল আলম, কামরুল ইসলাম, হাসান আলী, আব্দুল আলীম, শাহানাজ, হাসিনা রুপালি খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)