আলমডাঙ্গা পৌর শহরে মাদকসহ আটক চারজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-21 ইং
আলমডাঙ্গা পৌর শহরে মাদকসহ আটক চারজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদক বিক্রয় ও সেবন করার জন্য ক্রয় করার অপরাধে দুই সহোদরসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের আব্দুলের দুই ছেলে চান্দু (২৪) ও লিয়ন দীর্ঘদিন ধরে পশুহাট এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। তারা বিভিন্ন এলাকা থেকে গাঁজা কিনে নিয়ে এসে আলমডাঙ্গা শহরের বিক্রয় করে। তাদের নিকট মোবাইলে কল দিয়ে মাদকসেবীরা গাঁজা ক্রয় করে। গতকাল আলমডাঙ্গা পশুহাট এলাকায় চান্দু ও লিয়ন দুই ভাই কয়েক পুরিয়া গাঁজা নিয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করছিল। এসময় আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার, এসআই মনির ও এএসআই হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর স্বীকারোক্তিতে তাদের নিকট গাঁজা ক্রয় করতে আসা স্টেশন পাড়ার আরা উদ্দিনের ছেলে তারভির আহমেদ (২৯) ও কোর্টপাড়ার আলার ছেলে লিপুকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের অপরাধে চান্দু ও লিয়নকে ১ বছর ৬ মাস করে বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা করে জরিমানা করেন। মাদকদ্রব্য সেবনের উদ্দ্যেশে ক্রয় করতে আসার অপরাধে তানভীর আহমেদ ও লিপুকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- ও ৫ শ টাকা করে জরিমানা করেন। অনাদায়ের তানভীর আহমেদ ও লিপুকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)