চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2022-04-20 ইং
চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসা ছেড়ে দুই মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের উপস্থিতিতে দর্শনার সুলতানপুর উত্তরপাড়া গ্রামের মো. শহিদুলের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৩০) ও একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী মহিদুল (৩৫) জীবনে আর কখনো মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে শপথ করেন।

এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)