জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদে নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-04-20 ইং
জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদে নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরে জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত সোমবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাম-লীরা ইফতার মাহফিল শেষে এ কমিটির অনুমোদন দেন। উপদেষ্টাম-লীরা হলেন- মো. কাউছার মাহমুদ, শামীম রেজা, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আশিকুর রহমান রিপন, আনোয়ারুল ইসলাম, আইমান সাইদ ও জুয়েল।

নবনির্বাচিত সভাপতি মো. মাসুম বিল্লাহ্ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে সংগঠনের সাথে জড়িত। সবসময় নিরলস শ্রম দিয়েছি। সংগঠনটির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সাথে সংগঠনের স্বার্থে কাজ করতে চাই। এ জন্য সকল সিনিয়র বড় ভাই ও জুনিয়রদের সহযোগিতা প্রয়োজন, আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবে আমাদের সংগঠন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন, সিনিয়রদের দেখে এ সংগঠনে আসা। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি, যাতে আমরা সকলে মিলে এক সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।
এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি হিসেবে সাব্বির আহমেদ, আনিসুর রহমান, আশানুর কবির জীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাফিস মাহমুদ খান, কৌশিক হাসান ইমন, প্রিন্স আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মুকিত ও তানভীর ফয়সাল অনিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)