দামুড়হুদায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-04-20 ইং
দামুড়হুদায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ মোহন ম-ল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মোহন ম-ল কার্পাসডাঙ্গা মিশন পাড়ার আলো ম-লের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রবাস এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে নাটুদাহ ক্যাম্পের এসআই কামরুল ইসলাম ও এএসআই নাজমুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রবাস এলাকা থেকে দামুড়হুদায় উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়ার আলো ম-লের ছেলে মোহন ম-ল। পরে তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)