নিখোঁজের দুদিন পর মিলল গৃহবধূর লাশ!

আপলোড তারিখঃ 2022-04-20 ইং
নিখোঁজের দুদিন পর মিলল গৃহবধূর লাশ! ছবির ক্যাপশন:

মেহেরপুরে নিখোঁজের দুই দিন পর মুসলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মুসলিমা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মিনারুল ইসলামের স্ত্রী ও একই এলাকার আব্দুল মালেকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। প্রতিদিন বিকেলে বাড়িতে ফিরলেও ওই দিন থেকে তিনি নিখোঁজ হন। কয়েকজন শিশু সরকারি কলেজের পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার-চেঁচামেচি শুনে তার মা আবিরা খাতুন এসে মুসলিমের লাশ শনাক্ত করেন।

মুসলিমার মা আবিরা খাতুন জানান, গত পরশুদিন বাড়ি থেকে বের হয় আসে। ওইদিন বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেছি। পরে লোকমুখে শুনতে পাই মেহেরপুর সরকারি কলেজের পুকুরে একটি মেয়ের অর্ধগলিত লাশ ভাসে। এসে দেখি আমার মেয়ের লাশ শনাক্ত করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-দারা-খান পিপিএম লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মুসলিমার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)