আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-04-19 ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন হঠকারিতার কারণে বন্ধ হয়ে যাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী সাজিবার রহমান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সদস্য নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ কমিটির সভাপতি পদের নির্বাচন হওয়ার পূর্ব মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি পদের নির্বাচনের স্থান নির্ধারণ করা হয়। গতকাল ১৮ এপ্রিল ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। নির্বাচনে আমি সাজিবর রহমান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যানের চাচা হাফিজুর রহমান হাফি প্রার্থী হন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে হাফিজুর রহমান হাফি দুইজন ভোটারকে আগে থেকে হুমকি-ধামকি দেয় এবং উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে আসতে নিষেধ করে। পরে হাফিজুর রহমান হাফির লোকজন আমার লোকজনের ওপর হামলা করে শান্ত পরিবেশ অশান্ত করে তোলে। ফলে প্রশাসন ৬ মাসের জন্য সভাপতি পদের নির্বাচন স্থগিত করে দেয়। নির্বাচন বানচালের জন্য হাফিজুর রহমান হাফি পূর্বপরিকল্পিতভাবে চক্রান্ত করেছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর সুষ্ঠ বিচার দাবি করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)