ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-04-19 ইং
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুরে ‘আলোর দিশারী সংস্থার’ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উত্তর নারায়ণপুর জামে মসজিদের দোতলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি উত্তর নারায়ণপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউনুস মেলেটারী, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাইদ ও ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভা-ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি সাগান্না ইউনিয়ন শাখার বাইতুলমাল সম্পাদক ও বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ আ. মতিন, সাগান্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল হক তুর্পি, শহিদুল ইসলাম শহিদ মেম্বার, সাবেক মেম্বার হুশিয়ারসহ সংগঠনের সকল সদস্য ও রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)