দর্শনায় বীর মুক্তিযোদ্ধা বাবলুর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2022-04-19 ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা বাবলুর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

দর্শনা মেমনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাবলু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল সোমবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে ঢাকা থেকে দর্শনা মেমনগরস্থ নিজ বাসভবনে তাঁর লাশ আনা হয়।
পরে আসরের নামাজের পর মেমনগর স্কুলমাঠে বীর মুক্তিযোদ্ধা বাবলুকে গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস দল। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, তমছের আলী, জাহাঙ্গীর আলম, দর্শনা থানার এসআই শামীম হাসান প্রমুখ। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)