বিরল রোগে আক্রান্ত সাংসদ ছেলুন জোয়ার্দ্দারের সফল অস্ত্রোপচার সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-04-19 ইং
বিরল রোগে আক্রান্ত সাংসদ ছেলুন জোয়ার্দ্দারের সফল অস্ত্রোপচার সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, ভালো আছেন। সেখানে ছেলুন জোয়ার্দ্দার এমপির সাথে আছেন তাঁরই ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

তিনি জানান, নয়াদিল্লির স্যার গংগারাম হাসপাতালে প্রখ্যাত চিকিৎসক (ভাসকুলার সার্জন) ডা. সাত্বেক (উৎ. ঝধঃবিশ) গতকাল সোমবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত সাংসদের অস্ত্রোপচার করেন। তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন। আগামীকাল বুধবার তাঁকে কেবিনে স্থানন্তর করা হবে। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আরও জানান, সাংসদ ছেলুন জোয়ার্দ্দার বেশ কিছুদিন থেকে বিরল রোগ অ্যানুউরিজমে (অহবঁৎুংস) ভুগছিলেন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পরিবারে পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দল-মত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন। এছাড়াও দৈনিক সময়ের সমীকরণ পরিবার বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু সুস্থতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)