উথলীতে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানের যাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-04-19 ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানের যাত্রীর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলীতে পাওয়ারট্রিলারের সাইড দিতে গিয়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা লেগে ভ্যানের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে চৌরাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারুক হোসেন ব্যক্তিগত কাজে নিজ গ্রাম বেগমপুর থেকে তাঁর এলাকার একটি পাখিভ্যানযোগে উথলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে পৌঁছালে পাখিভ্যান চালক একটি পাওয়ারট্রিলার গাড়ির সাইড দিতে গিয়ে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মারে। এসময় ভ্যানে বসে থাকা ফারুক হোসেনের মাথায় প্রচ- আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন। এসময় নিহতের স্বজনরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে চলে যায়।

উথলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ওয়ার্ডের রূপিরচারা বটতলায় চৌরাস্তার মোড়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। পরে নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যায়।’ এদিকে, খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)