জীবননগর হাসাদাহে অনৈতিক কাজের প্রস্তুতিকালে দুজন আটক

আপলোড তারিখঃ 2022-04-18 ইং
জীবননগর হাসাদাহে অনৈতিক কাজের প্রস্তুতিকালে দুজন আটক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহে একটি পরিত্যক্ত বাড়ির পেছেনে নারী নিয়ে অনৈতিক কাজের প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদেরকে উত্তম-মধ্যম দেয় উত্তেজিত জনতা। এসময় একসন্তানের জননী ওই নারী পালিয়ে রক্ষা পান। গত শনিবার বিকেলে ইফতার পূর্বে হাসাদাহ গ্রামের ঘুষিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীও সূত্রে জনা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ঘুষিপাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে দুই সন্তানের জনক জাকির হোসেন (৪০) ও একই উপজেলার রাজাপুর গ্রামের ফরজ আলীর ছেলে সুজন (৪০) গত শনিবার ইফতারের সময় ঘুষিপাড়ার মৃত টুটুলের স্ত্রীকে (২৬) নিয়ে আমিনুরের পরিত্যক্ত বাড়ির পিছনে যায়। ওই সময় জাকির হোসেন ও সুজন নারীর সঙ্গে অবৈধ মেলামেশার প্রস্তুতি নিলে স্থনীয় জনতা তাদেরকে হাতে-নাতে ধরে ফেলে। এসময় ওই নারী ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। পরে জাকির ও সুজনকে উত্তম-মধ্যম দিয়ে হাসাদাহ মাঝপাড়ায় ইমান আলীর মুদি দোকানে নিয়ে আসা হয়। খবর পেয়ে হাসাদাহ পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং বিষয়টি মীমাংসার মাধ্যমে তাদেরকে ছেড়ে দিতে বলেন। পরে স্থানীয়রা ওই দুইজনকে সাথে নিয়ে ঘুষিপাড়ায় ওই নারীর বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা আর এমন অনৈতিক কর্মকা- করবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পান।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, হাসাদাহ কবরস্থান পাড়ায় দুটি বাড়িতে ও ঘুষিপাড়ার দুটি বাড়িতে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কাজ হয়ে থাকে। এতে এলাকার যুবকরা বিপথগামী হচ্ছে। তাই সচেতন মহল এসব অবৈধ বাড়িগুলো অভিযান চালানোর জন্য প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)