আলমডাঙ্গায় তিন দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-18 ইং
আলমডাঙ্গায় তিন দোকানে ২৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় তিনটি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

এসময় আলমডাঙ্গা বাজারের রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মেসার্স সৌখিন স্টোরের মালিক আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার আইনের ৩৭/৪১ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা, মেসার্স সমাহার কসমেটিকসের মালিক রুবেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৪১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স জিসান কসমেটিকসের মালিক জাহিদুল ইসলামকে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেনসহ এক দল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)