সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-04-16 ইং
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেরকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর ও হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। বক্তারা, নাঈম হত্যাকান্ডে জড়িত আসামিদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)