ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে এসএসসি ৮৭ ব্যাচের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাঁকা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও শাখারিয়া মাদ্রাসায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসএসসি ৮৭ ব্যাচের আহ্বায়ক জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ জীবন, আ.ন.ম মোস্তফা কামাল, শাহাজান সিরাজ, শিক্ষক মফিজুর রহমান। বাঁকা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাও: আমিরুল ইসলাম ও শাখারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসেন। এসএসসি ৮৭ ব্যাচের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার এতিম খানায় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম বৃন্দ।
