কার্পাসডাঙ্গার ভূষিমাল ব্যবসায়ী সহিদুলের সুদের ব্যবসা জমজমাট

আপলোড তারিখঃ 2022-04-16 ইং
কার্পাসডাঙ্গার ভূষিমাল ব্যবসায়ী সহিদুলের সুদের ব্যবসা জমজমাট ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ভূষিমাল ব্যবসায়ী শহিদুলের সুদের ব্যবসায় দিশেহারা হয়ে পড়ছে এলাকার কিছু খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ভূষিমাল ব্যবসায়ী সহিদুল নিম্ন আয়ের মানুষগুলোর নিকট বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে হাজারে প্রতি সপ্তাহে একশ টাকা লাভ নিয়ে ১০ থেকে ২০ হাজার পর্যন্ত টাকা দিয়ে সুদের ব্যবসা জমজমাট করে তুলেছে।


বেশ কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) এ প্রতিবেদককে জানান, আমরা ১০ হাজার টাকা দুই মাস আগে নিয়েছি। সুদের টাকা আসল টাকার চেয়েও বেশি দিয়ে দিলেও এখনো আসল টাকা পরিশোধ হয়নি।


এদিকে, শহিদুলের নিকট সুদের উপর টাকা কার্পাসডাঙ্গা ভুমিহীনপাড়ার রফিক বাঙ্গালের স্ত্রী ডালিয়া খাতুন ও আসাদ বাঙ্গালের স্ত্রী আলেমুন খাতুন টাকা নিয়ে পাড়ার বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের মধ্যে ১০ হাজারে প্রতি সপ্তাহে ১ হাজার টাকা সুদ নিয়ে থাকে। উচ্চহারে সুদ নেওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাই সচেতনমহল প্রশাসনের হস্তক্ষেপ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)