চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2022-04-16 ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামে স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে। এসময় পালিয়ে যায় গাঁজা ব্যবসায়ী ববিতা খাতুন (৪২)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন এবং সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে ববিতা খাতুনের বাড়িতে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান ববিতা খাতুন। এসময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ববিতা খাতুনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)