চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি

আপলোড তারিখঃ 2022-04-16 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি ছবির ক্যাপশন:

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান শুভর ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালায়। ইফতারের ঠিক আগ মুহূর্তে শুভ তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘স’ মিলে বসে প্রয়োজনীয় কাজ করছিল। স্থানীয় কিছু ক্যাডার যারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা হামলা করে। হামলায় শুভ মারাত্মকভাবে আহত হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। প্রতিবাদ বিবৃতিতে জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এই ঘৃণ্য পৈশাচিক হামলার নিন্দা জানাচ্ছে। আজ যারা রাজনৈতিক আদর্শের ভিন্নতার কারণে জুলুম নির্যাতন করছে, তাদের বিচারের দাবি জানায় জেলা ছাত্রদল। এ ধরণের উস্কানিমূলক ঘটনা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দায়ী থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)