ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-04-16 ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) ও জাকির হোসেন (২৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে ছেড়া তার মেরামত করতে গিয়ে গতকাল শুক্রবার এই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে গ্রামবাসী অভিযোগ করেছে। নিহত আব্দুর রাজ্জাক জেলার হরিণাকু-ু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. আজমত আলীর ছেলে ও জাকির হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঝড়ের পর আব্দুর রাজ্জাক ছেড়া তার গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্যদিকে জাকির হোসেন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। এলাকাবাসীর অভিযোগ, এই মৃত্যুর দায়ভার বিদ্যুৎ বিভাগ এড়াতে পারে না। এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ইছাহাক আলী বলেন, ‘আমি মোবাইলে কোনো সাক্ষাৎকার দিই না, আপনি আসেন।’ অফিসে আছেন কি জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)