দর্শনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত

আপলোড তারিখঃ 2022-04-14 ইং
দর্শনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শাপলা পরিবহন ও অপরজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

জানা গেছে, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জীবননগর অভিমুখ হতে একটি কাঠ বোঝায় পাওয়ারট্রিলার দর্শনার দিকে আসছিল। এসময় পাওয়ারট্রিলারটি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে পৌঁছালে একই অভিমুখ হতে দর্শনার দিকে আসা জিএস পরিবহন নামের একটি বাস পিছন দিক থেকে পাওয়ারট্রলিকে ধাক্কা দেয়। এতে পাওয়ারট্রলি চালক সাইদুর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। আহত পাওয়ারট্রলি চালক সাইদুর রহমান জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের শমসের আলীর ছেলে।  স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

অপর দিকে, বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের ছেলে জিলার (১৬) নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে দর্শনায় আসছিল। এসময় আকন্দবাড়িয়া ফার্মপাড়া কেরুজ জৈবসার কারখানা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ছুটার সময় চালক জিলার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে করে সে রক্তাক্ত জখম হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)