গাংনীর আমৈতল মাথাভাঙ্গা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন

আপলোড তারিখঃ 2022-04-14 ইং
গাংনীর আমৈতল মাথাভাঙ্গা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করায় আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। কারাদ-প্রাপ্ত আজগর আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলা গ্রামের আবুবক্কর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। বালি উত্তোলনের দায়ে আজগর আলী নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এসময় উত্তোলনকৃত বালি ও দুটি স্যালো মেশিনযুক্ত ড্রেজার জব্দ করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা বলেন, একটি কুচক্রী মহল মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে বিষয়টি জানতে পেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড মাথাভাঙ্গা নদীর গ্রাস থেকে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিচ্ছে অথচ অবৈধভাবে মাথাভাঙ্গা নদী থেকে বালি উত্তোলন করে বিদ্যালয়টি ঝুকিপূর্ণ করে তুলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)