গাংনীতে বিভিন্ন ইটভাটায় ভ্যাট বিভাগের অভিযান

আপলোড তারিখঃ 2022-04-14 ইং
গাংনীতে বিভিন্ন ইটভাটায় ভ্যাট বিভাগের অভিযান ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন ইটভাটায় কাস্টমস এক্সাইজ ও মেহেরপুর ভ্যাট বিভাগ অভিযান চালিয়েছে। গতকাল বুধবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ মেহেরপুর জেলার সহকারী কমিশনারের নেতৃত্বে গাংনী উপজেলার মৌসুমী ইটভাটায় ভ্যাট বকেয়া থাকায় নির্ধারিত সময়ে ভ্যাট পরিশোধ না করায় ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে।

মেহেরপুর ভ্যাট বিভাগের কর্মকর্তারা তিনটি প্রতিষ্ঠানের গাড়িসহ ইট আটক করেন এবং গাড়িগুলো গাংনী থানায় জমা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ভাটাগুলো হলো- পান্না ব্রিকস, টপ ব্রিকস ও দেশ ব্রিকস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)