সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-04-14 ইং
সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

মাদকের বিরুদ্ধে নিউজ করায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওমর আলী সোহাগের ওপর অতর্কিত হামলাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর খোকা চেয়ারম্যানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার দুপুরে সাংবাদিক ওমর আলী সোহাগ পেশাগত কাজে শহরের পায়রা চত্বরে খোকা চেয়ারম্যানের পাম্পের সামনে অবস্থান করছিলেন। এসময় মাদক ব্যবসায়ী জসিম ১৫-২০ জন লোক নিয়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালাতে আসে। তাৎক্ষণিক পাশেই থাকা ছাত্রলীগের কিছু ছেলেরা টের পেয়ে সোহাগের ওপর হামলা করা মুহূর্তে তাকে বাঁচায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই হামলাকারী মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুসহ ইউনিটের সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে শাহিদুর রহমান সণ্টু বলেন, মাদক ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো মামলা রয়েছে। আইনগতভাবে কঠিন ব্যবস্থা না নেওয়ায় এরা সমাজে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। যে কারণে এদের সাথে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু মাদকাসক্ত প্রভাবশালীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)