মেহেরপুরে সদর উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2022-04-14 ইং
মেহেরপুরে সদর উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলের শুভেচ্ছা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন চুন্নু ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যায় বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ নিয়ে প্রথমে উপস্থিত হন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমঝুপিতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানুসহ বুড়িপোতা ইউপি স্বেচ্ছাসেবক লীগ ও ৭ নম্বর ওয়ার্ডের (রাধাকান্তপুর) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের উন্নয়ন কর্মকা- সম্বন্ধে তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)