দর্শনায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-04-13 ইং
দর্শনায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুস সালাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আব্দুস সালাম দর্শনা থানার করিমপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে আটক করা হয়।

জানা গেছে, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ মিয়াম বাইক স্পেয়ার্স দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই কেজি গাঁজাসহ আব্দুস সালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)