হরিণাকু-ুতে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি লরি জব্দ

আপলোড তারিখঃ 2022-04-13 ইং
হরিণাকু-ুতে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি লরি জব্দ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকু-ু:

ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার নারকান্দি বালুর মাঠ থেকে ভেকু দিয়ে অবৈধভাবে বালু তোলায় দুটি স্যালোইঞ্জিন চালিত লরি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারকান্দি গ্রামে বালুর মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, বারবার ভ্রাম্যমাণ আদালত, মানববন্ধন, নিষেধাজ্ঞা দেওয়ার পরও কোনো ক্রমে বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। ফলে ফসলি জমি হুমকির মুখে। এতে বর্ষা মৌসুমে বসতভিটা ও ফসলি জমি নষ্টের আশঙ্কা দেখা দিচ্ছে। গতকাল নারকান্দি বালুর মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হরিণাক্-ুু উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)