আলমডাঙ্গায় দুটি গাছসহ গাঁজাচাষী আটক

আপলোড তারিখঃ 2022-04-13 ইং
আলমডাঙ্গায় দুটি গাছসহ গাঁজাচাষী আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছসহ রাজিব হোসেন (৩০) নামের এক গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর পূর্বপাড়ার আবজাল হোসেনের ছেলে রাজিব হোসেন দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছেন। সম্প্রতি তিনি তার নিজ কলার জমির এক কোনায় দুটি গাজা গাছ লাগিয়ে বড় করছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই স্বপন কুমার সরকার, এসআই সুফল কুমার, পিএসআই ইউসুফ ও এএসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাজিব হোসেনের কলা বাগানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুটি গাঁজাগাছ উদ্ধার করে। পরে রাজিবকে আটক করে। আটকের পর তাকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)