জীবননগর কেন্দ্রীয় গোরস্থান থেকে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
জীবননগর কেন্দ্রীয় গোরস্থান থেকে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর কেন্দ্রীয় গোরস্থান থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে জীবননগর থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
জানা গেছে, জীবননগর কেন্দ্রীয় কবরস্থানের একটি পুরাতন কবরের মধ্যে পলিথিনে মোড়ানো কিছু দ্রব্য রেখে দ্রুত স্থান ত্যাগ করে এক ব্যক্তি। বিষয়টি পাশে থাকা লোকজন টের পেয়ে কবরস্থানের কেয়ারটেকারকে অবগত করলে কেয়ারটেকার কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পদককে অবহিত করেন। পরে সাধারণ সম্পাদক জীবননগর থানার অফিসার ইনচার্জকে (ওসি) ফোন করে জানান। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক তাৎক্ষণিকভাবে এসআই ইমামুল হক ও এসআই উসমানকে ফোর্সসহ ঘটনাস্থালে পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় কবরস্থানের একটি পুরাতন কবরের মধ্য থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনার বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, কেউ হয়তবা শত্রুতামূলক এ ঘটনা ঘটাতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)