জীবননগরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
জীবননগরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ওয়েভ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর পৌরসভার ইসলামপুর ওয়েভ ফাউন্ডেশনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আহসান হাবিব বকুল।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা সহকারী কৃষি অফিসার মো. আরিফ হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলী, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)