কার্পাসডাঙ্গা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
কার্পাসডাঙ্গা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।

এসময় কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স ইউনুস স্টোরের মালিক মাসুদ রানা বাক্কা, কাঁচামালের আড়তের মালিক আবুবক্কর ও সাত্তার কাচাঁমালের আড়তের মালিক আ. সাত্তারকে মোড়কাবদ্ধ বিক্রয় করার এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যে, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক)৩৮ ধারায় তিনজনকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনায় সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)