গাংনীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামন্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাঁইডুবি পাড়া মৃত আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা কামাল স্যালোমেশিনের পাইপ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বামন্দীর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আল শেফা ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাতিয়ান নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

এদিকে, ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় বামন্দি ক্যাম্প পুলিশ। তবে চালক পালিয়ে যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)