গড়াইটুপি ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
গড়াইটুপি ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:
গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির অনুমোদন দিয়েছে দর্শনা থানা কমিটির সমন্বয় টিম। গতকাল রোববার বিকেল পাঁচটায় খাড়াগোদা পুরাতন হাটখোলা প্রাঙ্গনে বিএনপির দলীয় প্যাডে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড কমিটির নাম লিখিত করে সাক্ষরের পর প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ। থানা পর্যায়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির সকলে উপস্থিত হয়ে ৫ জন সদস্যের সুপার ফাইভ কমিটির অনুমোদন দেন।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রজব আলী, সহসভাপতি চান্দু মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডা. মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ছমির উদ্দীন। এছাড়া ৪ নম্বর ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে আব্দুল খালেক, সহসভাপতি মণ্টুা মিয়া, সাধারণ সম্পাদক ডা. আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আশরাফ নির্বাচিত হন।

সাবেক তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, বেগমপুর ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য আহম্মেদ আলী, আশাবুল হক, আসলাম উদ্দীন, গড়াইটুপি ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মহাব্বত আলী, আতিয়ার রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য আব্দুল হাই, আব্দুর রশিদ, হাবিবুর রহমান হবি, তিতুদহ ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মিলন মিয়া, আবুল হোসেন টোটন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য শফিউল্লাহ শফি, আশাফুল আলম বিপ্লব, নেহালপুর ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য রফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম যোদ্ধা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ, জালাল উদ্দীন, কামাল উদ্দীন মেম্বারসহ ৫ শতাধিক স্থানীয় বিএনপির সমর্থকেরা।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ কমিটির ৫ সদস্যকে মহিলা সদস্যসহ ৩১-এর অধিক সদস্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটির গঠন করার নির্দেশ দেন। কমিটি গঠন অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দ মিলে খাড়াগোদা বাজারে আকতার এন্টারপ্রাইজের আয়োজনে ইফতারি মাহফিলে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)