চুয়াডাঙ্গা জেলায় সর্বনি¤œ ৭০ টাকা ফিতরা নির্ধারণ

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
চুয়াডাঙ্গা জেলায় সর্বনি¤œ ৭০ টাকা ফিতরা নির্ধারণ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলায় এ বছর সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনি¤œ ৭০ টাকা। গত বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সভাকক্ষে ফিতরা নির্ধারণী আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলী।
আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর সঞ্চালনায় বর্তমান বাজার যাচাই পূর্বক গমের ছোকলসহ আটা ৪২ টাকা মূল্য হিসেবে ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য ভগ্নাংশ বাদে সর্বনি¤œ ৭০ টাকা নির্ধারণ করা হয়। অপেক্ষাকৃত ধনীগণ খেজুর, কিসমিস, যব ও পনির দ্বারা ফিতরা আদায় করতে পারেন। সেক্ষেত্রে মধ্যম মানের খেজুর ৩০০ টাকা দরে ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য ১ হাজার টাকা এবং কিসমিস ৩৫০ টাকা দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ১১৫৫ টাকা হিসেবে ফিতরা আদায় করতে পারবেন। অনরূপভাবে বাজার যাচাই পূর্বক রূপার বর্তমান মূল্য ১২শ টাকা তোলা হিসেবে সাড়ে ৫২ তলা রূপার মূল্য ৬৩ হাজার টাকা যাকাতের নিসাব নির্ধারণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা রুহুল আমীন, উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, দামুড়হুদা থানা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মুফতি আযীযুল্লাহ ও সদর থানা শাখার দপ্তর সম্পাদক মুফতি জসিম উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)