চুয়াডাঙ্গার গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-04-11 ইং
চুয়াডাঙ্গার গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে র‌্যাব-৬, সিপিসি-২ গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাজাপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চুয়াডাঙ্গা দর থানার মনিরামপুর মাস্টারপাড়ার মৃত মাহাতাব সরদারের ছেলে বাবলু সরদারকে (৫০) গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অপর দিকে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়ডাঙ্গা জেলার দর্শনা থানাধীন খাড়াগোদা বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি খাড়াগোদা বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের তেঁতুল খার ছেলে উজ্জ্বল হোসেন (৩১) ও একই উপজেলার খলিশাগাড়ী গ্রামের ইজারুলের ছেলে সাদ্দাম হোসেন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের দর্শনা থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)