চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ছবির ক্যাপশন:

সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন : এসপি জাহিদ

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ-নারী) নিয়োগ পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশকালে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এসপি জাহিদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য ‘জনগণের পুলিশ’ বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে ‘মধ্যম আয়ের দেশ’ এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ উদ্যেগে নিয়োগ পদ্ধতিতে নতুন সব বিষয়াবলী সংযোজন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। সুনির্ধারিত একটি পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। এ নতুন প্রক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আপনাদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনারা দেশ মাতৃকার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য ৩১৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ২জন। চুয়াডাঙ্গা জেলায় নিয়োগ কমিটি শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, মাঠ পর্যায়ের ফিজিক্যাল এন্ডডিউরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও ভাইভা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সবচেয়ে ভালো প্রার্থীদের মধ্যে ৩১ জনকে (পুরুষ ২৯ জন, নারী ২ জন) কনস্টেবল পদে নিয়োগের লক্ষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জামিরুল ইসলাম, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)