ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
গত ৮ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরগণ প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের ওপর কমিটি গঠনের দায়ভার অর্পণ করেন। জেলা বিএনপির সদস্যসচিব আলমডাঙ্গা উপজেলা বিএনপির সমন্বয় টিম ও ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সাথে আলোচনা সাপেক্ষে কমিটির শীর্ষ পদ চূড়ান্ত করেন। সাধারণ সম্পাদক পদে সমন্বয় না হওয়ায় নির্বাচন হয়।
কমিটিতে সভাপতি পদে টিপু সুলতান, সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে আতাউল হুদা নির্বাচিত হন। অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি জান মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুর রহমান রাজা, যুগ্ম সম্পাদক তুহিবুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, প্রচার সম্পাদক নাজমুল হুসাইন ও দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু নির্বাচিত হন। উল্লেখ্য, সাধারণ সম্পাদক পদে আতাউল হুদার সাথে দেলোয়ার জাহান ঝণ্টু প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)