কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ৭ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির, খন্দকার আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খন্দকার মুমিনুর, হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমি দখল নেওয়ার জন্য সীমানা পিলার স্থাপন করতে যায়। এসময় প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। দুই পরিবারের লোকজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)