ভালোবাসার বন্ধন দর্শনার উদ্যোগে এতিমদের মাঝে ইফতার বিতরণ

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
ভালোবাসার বন্ধন দর্শনার উদ্যোগে এতিমদের মাঝে ইফতার বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

‘ভালোবাসার বন্ধন দর্শনার’ উদ্যোগে এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা রুদ্রনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ‘ভালোবাসার বন্ধন দর্শনা’ সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মো. নূরুন্নবী সুমনের পিতা মরহুম আব্দুল সমালেক সনু মিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ‘ভালোবাসার বন্ধন দর্শনার’ সহযোগিতায় রুদ্রনগর এতিমখানায় এতিমদের মাঝে ইফতার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা কামাল, ‘ভালোবাসার বন্ধন দর্শনার’ উপদেষ্টা মমিনুল ইসলাম, রাসেল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নূরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক সেখ সাজু, শিক্ষাবিষয়ক সম্পাদক শোভন দাস, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মাদ্রাসার শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)