জীবননগরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
জীবননগরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগরে বিষধর সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আনিশা গঙ্গাদাশপুর গ্রামের আনান্দ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিশু আনিশা পাশের বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘরে খেলা করছিল। এসময় ওই ঘরের মধ্যে গর্তে থাকা বিষধর সাপ তাকে কামড়ালে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। সীমান্ত ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, একমাত্র মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে গোটা পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)