ঝিনাইদহের ত্রিমহনীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
ঝিনাইদহের ত্রিমহনীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা ত্রিমহনীতে ইফাদ অটো রাইস মিলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইফাদ অটো রাইস মিলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক এবং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান, ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম ম-ল, সাধারণ সম্পাদক আক্তার ভা-ারী, ডাকবাংলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী এবং কামাল উদ্দিন বাঁচাই অটো রাইচ মিলের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিকগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)