চুয়াডাঙ্গায় রোজাদারদের মধ্যে ছাত্রলীগের ইফতার বিতরণ

আপলোড তারিখঃ 2022-04-09 ইং
চুয়াডাঙ্গায় রোজাদারদের মধ্যে ছাত্রলীগের ইফতার বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ। চুয়াডাঙ্গা-১ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় সাতভাই পুকুরপাড়ে এ ইফতার বিতরণ করে ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা মোমিন, জান্নাত, রানা, কাব্য, নোমান, শফিকুল, আকাশ, শিশির, রাব্বি, কলেজ ছাত্রলীগের আসিফ, হামজা, ফিরোজ, আরিফ, মহিউদ্দিন, জয়, শামীম, বাঁধন, মিরাজ, রাকিব, জাহিদ, রমিজ, সাঈদ, মাজিদ, টনি, সাকিব অমিত, পৌর আওয়ামী লীগের বাবু, টুটুল, বিপ্লব, ইতিসহ জেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)