চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করল বিকাশে খোয়া ২৫ হাজার টাকা

আপলোড তারিখঃ 2022-04-08 ইং
চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করল বিকাশে খোয়া ২৫ হাজার টাকা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে তুলে দিলো আসল মালিকের হাতে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন পীরপুরকুল্লা গ্রামের শাহজাহান সিরাজকে ২৫ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, বিকাশ ব্যবসায়ী শাহজাহান সিরাজের ২৫ হাজার টাকা ভুল করে অন্য নম্বরে চলে যায়। পরে সেই নম্বরে যোগাযোগ করলে বিভিন্ন ধরণের তালবাহানা শেষে মোবাইল নম্বরটিই বন্ধ করে দেয়। পরে শাহজাহান সিরাজ চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে বিকাশে ২৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ জানায়। পুলিশ সুপার অসহায় বিকাশ ব্যবসায়ীর টাকাগুলি উদ্ধারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকাগুলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার মান্দুয়ারপাড়া গ্রাম থেকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার অসহায় শাহজাহান সিরাজকে আনুষ্ঠানিকভাবে সেই টাকা তুলে দেয়া হয়।

এসময় শাহজাহান সিরাজ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাৃনান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, পুলিশ পরিদর্শক জামিল হোসেন, এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন, এএসআই রজিবুল হক, এএসআই রমেন কুমার সরকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)