কুড়ুলগাছির কবরস্থানের পানি নিষ্কাশনের দাবি মহল্লাবাসীর

আপলোড তারিখঃ 2022-04-08 ইং
কুড়ুলগাছির কবরস্থানের পানি নিষ্কাশনের দাবি মহল্লাবাসীর ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কবরস্থান ও মহল্লার পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি তুলেছে মহল্লাবাসী। পানি নিষ্কাশন না হওয়ার কারণে স্থানীয়রা ভোগান্তিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুর গ্রামের হালসোনাপাড়ায় প্রায় দুইশ পরিবারের বসবাস। এই মহল্লার পানি বের হতো কবরস্থানের পাশের রাস্তায় অবস্থিত কালভার্ট দিয়ে। কিন্তু সম্প্রতি সময়ে কালভার্টটি মাটি চাপা পড়ে বন্ধ হয়ে গেছে। কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কবরস্থানের ও মহল্লাবাসীর পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহল্লাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)