কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-04-08 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত মেসার্স বিশ্বাস মেডিনোভা ও উসমান ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠঅন দুচির মালিক সাইফুল ইসলাম ও ওসমান গনিকে কেমিস্ট আইন ১৯৪০ এর ১৭ ধারা মোতাবেক উভয়কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও কার্পাসডাঙ্গা কসাই বাজারে মূল্যতালিকা না টাঙিয়ে মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯/৮ ধারায় মফিজুল ইসলাম ও আছের আলী কসাই উভয়কে এক হাজার টাকা করে ও মুরগী বিক্রেতা আ. কাদের, তামিম, শফিকুল ও আলামিনকে ৫ শ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জুয়েলসহ পুলিশের একটি চৌকশ দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)