ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ন্যায্যমূল্যে টিসিপির পণ্য বিক্রয় কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে এ পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় বেলা আড়াইটার সময়।
কার্ড প্রতি ৫৬০ টাকায় দেওয়া হচ্ছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল। সীমান্ত ইউনিয়নের ৭৬৬ জনের মধ্যে এসব মালামাল বিক্রয় করা হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সীমান্ত ইউপি সচিব শাহিন মোল্লা, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু প্রমুখ।
