চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুজন আটক

আপলোড তারিখঃ 2022-04-08 ইং
চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুজন আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার গোবিন্দপুর জোহা ফুটবল মাঠের নিকটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার মামুন (২৫) নামের এক যুবককে আটকের পর তাঁর স্বীকারোক্তিতে আশরাফুল (২৬) নামের অপর এক যুবকে পাবনা থেকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের কলেজপাড়ার মৃত ফটিক উদ্দিনের ছেলে ঈশার আলী প্রতিদিন রাতে ট্রেনের যাত্রী আনা নেওয়ার কাজ করেন। গত ৩ এপ্রিল রাতে ঈশার আলী স্টেশনে বসে থাকা অবস্থায় চিত্রা ট্রেন থেকে দুই ব্যক্তি নেমে তাঁর পাখিভ্যান ভাড়া করেন। তারা গোবিন্দপুর দোয়াড়পাড়া জোহা মাঠের নিকট পৌঁছালে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ঈশার আলীর দুই হাতে এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যান নিয়ে চম্পট দেয়। ভ্যান চালকের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ আসামিদের ধরতে ব্যাপক তৎপরতা শুরু করে।
এরই একপর্যায়ে আলমডাঙ্গা থানা পুলিশ প্রথমে ফরিদপুর দোয়ারপাড়ার কুদ্দুস মোল্লার ছেলে মামুন আলীকে আটক করে। আটকের পর তাঁর স্বীকারোক্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে পাবনা থেকে নওদাবন্ডবিল দোয়ারপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আশরাফুল হোসেনকে (২৫) আটক করে নিয়ে আসে। দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে, ছিনতাইকারীদের হাতে আহত ভ্যানচালক ঈশার আলী চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)