চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2022-04-07 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে পবিত্র রমজান উপলক্ষে জেলা পরিষদের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ জিয়া হয়দার, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক পিএসসি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, এনএসআই’র উপ-পরিচালক জামিল সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক তালিম হোসেন, সরকারি কৌশুলী আশরাফুল ইসলাম খোকন, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস, জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, আইনজীবীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)