দামুড়হুদায় ইয়াবা-গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-04-07 ইং
দামুড়হুদায় ইয়াবা-গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার নাটুদাহ ক্যাম্পের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ৫ শ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন- জগ্ননাথপুর গ্রামের মিণ্টু হামদুল্লাহ তরফদার ছেলে ইয়াছনবী (৫০), খলিশাগাড়ি গ্রামের আবুবক্কর সিদ্দীকের ছেলে মনিরুল ইসলাম (৫০), শিবপুর গ্রামের হায়াত গাজীর ছেলে রিপন গাজী (২৫) ও শিবপুর গ্রামের কিরাতুল ইসলামের ছেলে টুটুল মিয়া (২৫)। গতকাল বুধবার বিকেলে মনিরুলের বাড়ির পুকুর পাড় থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আল মামুনের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে নাটুদাহ পুলিশ ক্যাম্পের এসআই কামরুল ও এএসআই নাজমুল হক ফোর্স নিয়ে জগ্ননাথপুর গ্রামের ইয়াছনবী, খলিশাগাড়ি গ্রামের মনিরুল ইসলাম, শিবপুর গ্রামের রিপন গাজী ও শিবপুর গ্রামের টুটুল মিয়াকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশী করে ৫ পিস ইয়াবা ও ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)