এমবিবিএসে জাতীয় মেধা তালিকায় ১৩তম পারকৃষ্ণপুরের সৌভিক

আপলোড তারিখঃ 2022-04-07 ইং
এমবিবিএসে জাতীয় মেধা তালিকায় ১৩তম পারকৃষ্ণপুরের সৌভিক ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১৩তম স্থান দখল করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের মো. সৌভিক ইসলাম। গত মঙ্গলবার প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম মল্লিকের ছেলে সৌভিক ইসলাম ৮৯ পয়েন্ট ২৫ নম্বর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সৌভিক ইসলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা) থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ (ঢাকা) থেকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তাঁর বাবা পেশায় একজন শিক্ষক। মা বিথি খাতুন দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ছেলে সৌভিক ইসলাম ডাক্তারি পড়ার কথা শুনে তাঁর বাব-মা ভীষণ খুশি হয়েছেন।

ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় সৌভিক বলেন, ‘এমন সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। মা-বাবা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি অনেক খুশি। আমি আদর্শবান ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ তিনি এলাকবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)