র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ কার্পাসডাঙ্গার বুলবুল আটক

আপলোড তারিখঃ 2022-04-06 ইং
র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ কার্পাসডাঙ্গার বুলবুল আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালিগঞ্জে র‌্যাবে অভিযানে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ বুলবুল মল্লিক (৩২) নামের এক মাদক সেবনকারীকে আটক করা হয়েছে।  এসময় তার নিকট থেকে ফেনসিডিল ছাড়াও জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও নগদ টাকা। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ চুয়াডাঙ্গা থেকে যশোরগামী কালীগঞ্জের আলাইপুর জামতলা বাজার থেকে তাকে আটক করে। আটক বুলবুল মল্লিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আশিস মল্লিকের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)